ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধানের শীষের পক্ষে নামলেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনকে ছেড়ে 'ধানের শীষ" প্রতীকের পক্ষে মাঠে নামলেন মুন্সীগঞ্জ-৩ নির্বাচনি এলাকার নেতারা। একের পর এক নেতা বিএনপির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান পক্ষে মাঠে নামছেন। 

সোমবার রাতে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ জসিমউদ্দিন বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের হাতে হাত মিলিয়ে ধানের শীষের পক্ষে মাঠে নামেন।

মিছিল নিয়ে মিরকাদিমের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিরকাদিম পৌর বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ঘনিষ্ট আত্মীয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এ কে এম ইরাদত মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কমিশনার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদসহ মিরকাদিম পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএইচএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement