ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে দুর্বৃত্তের আগুনে পানের বরজ পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে প্রায় এক একর জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন চাষি খায়রুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ ইনছান উদ্দিনের ছোট ছেলে শেখ খাইরুল ইসলামের মালিকানাধীন পানের বরজে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে এক একর বরজের চার ভাগের মধ্যে তিন ভাগ সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে পানের গাছ, বাঁশ ও বরজের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। বরজে উপর ছনের শুকনো ছাউনী খুব দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।  

ক্ষতিগ্রস্থ চাষি শেখ খাইরুল ইসলাম জানান, তার বরজটির পান বিক্রয় উপযোগী হয়ে উঠেছিল। বাজারে পানের দাম ভালো থাকায় ভালো লাভের আশা করেছিলেন তিনি। ঠিক এমন সময় শত্রুতামূলক উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

তিনি বলেন, “ আমি বিদেশ থেকে বাড়িতে এসে এক একর জামিতে পানের বরজ করি। আশপাশে এত বড় বরজ নেই। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কৃষি অফিস থেকে যতটা সম্ভব তাকে সহযোগিতা করা হবে বলে জানান।  

ভুক্তভোগী চাষি ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের দ্রুত প্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ চাষির সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এএটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝