ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক আছে।
সোমবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
তিনি বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আজ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
জিএম/আরএন