ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপির প্রার্থীর সাথে কাজ করার ঘোষণা দিলেন সাবেক মেয়র ইরাদত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম
X

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে একসাথে কাজ করার ঘোষণা দিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু।

রোববার বিকেলে শহরের দেওভোগ এলাকায় তার নিজ বাসভবনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইরাদত মানু বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনের হাতে হাত মিলিয়ে "ধানের শীষের" পক্ষে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহিলাদল নেত্রী রহিমা সিকদার, বিএনপি নেতা বাদশা সিকদার, কাইয়ুম মৃধা, তপন মোল্লাসহ মুন্সীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: মুন্সীগঞ্জ জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন "স্বতন্ত্র" প্রার্থী হলে দলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন।

রতন ও মানু-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই দুই ছাত্রনেতা একসাথে কাজ করার ঘোষণা দেয়ায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরছে। 

এমএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝