ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
X
Advertisement

যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন কৃষির বিষয় ছাড়া কোনো ব্যাপারে কথা বলব না।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। এর মধ্যে ধান ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ, সরিষা ৮৬ শতাংশ উৎপাদন বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বাড়িয়েছে।

পরে সাংবাদিকদের নানা প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বের হয়ে যান উপদেষ্টা।

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সি শিশু সন্তান নাজিমের লাশ। পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন ওই নারী।

তাদের শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জানাজা শেষে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে পাশাপাশি দাফন করা হয়। এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের লাশ দেখার সুযোগ পান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়।

স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে লাশ দুটি নিয়ে কারাগারে পৌঁছানো হয়। সঙ্গে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন আত্মীয়স্বজন ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্স কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর আবার বাইরে বের করে দেওয়া হয়।

তাকে প্যারোলে মুক্তি না দেওয়া ইস্যুতে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। তবে এ বিষয়ে এরইমধ্যে বাগেরহাট ও যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন তিনি।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement