ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে ছাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১:৩৭ পিএম
X

কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘরসহ প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিস্তা নদীর ওপাড়ে চর গতিয়াসাম গ্রামে। হঠাৎ করে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে হঠাৎ করে হানিফ আলীর একটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হানিফ আলী ও তার তিন পুত্রসহ প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও নগদ অর্থ আগুনে পুড়ে ভস্মীভূত হয়। চরাঞ্চল হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।

খবর পেয়ে কাউনিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত হানিফ আলী বলেন, কেমন করে বাড়িতে আগুন ধরেছে আমরা কিছুই জানি না। আমাদের সবকিছু আগুনে পুড়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।”

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝