ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে বাংলাদেশের ইতিহাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১২:৫৭ পিএম
X

মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে দিয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ফুটবল দল। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার বাংলাদেশের সামনে সমীকরণ ছিল—জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখেই অবশ্য ম্যাচের শুরুতে সাবিনারা পিছিয়ে পড়েন।

তবে সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল করতে থাকেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা খাতুন। তাতেই ১৪–২ গোলের বিশাল জয় নিশ্চিত হয় দলের।

টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ ভারতকে ৩–১ গোলে উড়িয়ে দেয়। এরপর ভুটানের সঙ্গে ৩–৩ গোলের ড্রয়ে খানিকটা বিপদে পড়ে গিয়েছিল দলটি।

তবে এরপর আর পেছনে তাকাতে হয়নি। নেপালকে ৩–০, শ্রীলঙ্কাকে ৬–২ এবং পাকিস্তানকে ৯–১ গোলে উড়িয়ে দিয়ে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে দলটি তুলে নেয় ১২ গোলের ব্যবধানে বিশাল এক জয়। আর তাতেই গড়ে ওঠে ইতিহাস।

এসএল/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝