ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাঘের মাঝামাঝি কাটল শৈত্যপ্রবাহ, বাড়ছে তাপমাত্রা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
X

মাঘের মাঝামাঝি সময়ে উত্তরের শেষ প্রান্তে এখন বসন্তের আগাম বার্তা। এ সময়ে এসে পঞ্চগড়ে শীতের তীব্রতা অনেকটাই কমেছে। দীর্ঘদিনের হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ শেষে জেলায় এখন রোদেলা দিনের দেখা মিলছে। আজ সকালে তাপমাত্রা ১১ ডিগ্রিতে ওঠায় জনজীবনে ফিরেছে চাঞ্চল্য।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ কেটে যাওয়ায় এখন ভোরের আকাশ কুয়াশাহীন ও রৌদ্রোজ্জ্বল।

সকাল গড়িয়ে ১০টা বাজতেই রোদের উত্তাপ বাড়তে শুরু করে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত ওঠায় দুপুরে এখন রীতিমতো গরম অনুভূত হচ্ছে। তবে সন্ধ্যার পর থেকে ভোরে সূর্য ওঠার আগ পর্যন্ত এখনো থাকছে হালকা শীতের আমেজ। ঠান্ডার দাপট কমায় হাঁফ ছেড়ে বেঁচেছেন পাথর শ্রমিক ও দিনমজুররা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা বেড়ে এখন ১১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বর্তমানে শৈত্যপ্রবাহের কোনো প্রভাব নেই। দিনের বেলা তাপমাত্রা বেশ বাড়ছে, তবে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা কমে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। দীর্ঘস্থায়ী ঠান্ডার পর এমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সীমান্ত জনপদে স্বস্তি ও কর্মচাঞ্চল্য নিয়ে এসেছে।

এসকেডি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝