ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচনে কারচুপি হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: আব্দুল্লাহ আল ফারুক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
X

কক্সবাজারের চকরিয়ার বরইতলী একতাবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া–পেকুয়া আসনের ১০ দলীয় জোট মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সমতার ভিত্তিতে উন্নয়ন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে জনগণ তা মেনে নেবে না—এমন পরিস্থিতিতে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে। একই সঙ্গে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা উত্তর জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ এবং বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন- হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, মাষ্টার মোহমুদুল হাসান।

ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভা শেষে আয়োজকেরা শান্তিপূর্ণভাবে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এএইচএসইউ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝