ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
X


বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (২৫) নিহত হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ওই পথচারী মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তি মস্তিস্ক বিকৃত ছিলেন বলে তিনি জানান।

এএটি/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝