ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম
X

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনি প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাসে গিয়ে দেখা যায়, মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অপ্রতিরোধ্য চাটমোহর' এর সম্মুখে বাঁশপুঁতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙানো হয়েছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্না সিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায়, তা ইউএনও মহোদয়ের সঙ্গে আলাপ করবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আরআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝