ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার কথা বলে অন্য দল শিরক করছে’
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৯:১৪ পিএম
X

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। যে জিনিসের মালিক আল্লাহ, তা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ নির্বাচনের আগে একটি দল মানুষকে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে প্রতারণা ও শিরক করছে। নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা পালিয়ে গিয়েছিল, তারা মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গুম-খুনের মামলা দিয়ে নেতা-কর্মীদের জীবন জর্জরিত করা হয়েছিল।

নারীদের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি অতীতেও নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। আগামীতে আমরা 'ফ্যামিলি কার্ড'-এর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।

এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিদেশে গমনেচ্ছুদের প্রশিক্ষণের বিশেষ সুযোগ তৈরি করা হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ জয়ী হলে স্বৈরাচারমুক্ত দেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে। দেশের মানুষের অধিকার রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এবং জেলা যুবদলের সভাপতি মো. জাকির হোসেন উজ্জ্বলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের মঞ্চে উপস্থিত করিয়ে স্থানীয় জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

এর আগে সিলেটে প্রথম জনসভা শেষ করে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে বিশাল মোটরশোভাযাত্রা ও স্লোগানে স্বাগত জানান নেতা-কর্মীরা।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝