ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তারেক রহমানকে নিয়ে অশ্লীল পোষ্টকারী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম
X

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত গোলাম মোস্তফা (৩৪) উপজেলার হরিরামপুর ইউনায়নের মোল্লাহ পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

জানা গেছে, গোলাম মোস্তফা তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তারেক রহমানকে জড়িয়ে অশ্লীল বিদ্বেষমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাতেই উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় বুধবার হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অজ্ঞাত ২-৩ জনকে আসামি করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন মোল্লা রাত পৌণে ১২টার দিকে বলেন, 'আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।'

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম সাংবাদিকদের বলেন, 'আটক গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে অশ্লীল পোষ্ট করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত।'

তদন্তের মাধ্যমে জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝