ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যে সংস্কারগুলো প্রয়োজন, তা হতে পারে হ্যাঁ ভোটের মাধ্যমে : ফরিদা আখতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টরা এখনো ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা ফিরে আসতে চায়। তাই হাদীদের মতো জুলাই যোদ্ধাদের বাঁচতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ভোট হবে আনন্দমুখর। কেউ ভয় পাবেন না। এখন আমরা হ্যাঁ ভোটের পক্ষে কেন প্রচারণা চালাচ্ছি—তা হলো, যে সংস্কারগুলো প্রয়োজন, তা আগামী নির্বাচিত সরকারের জন্য হ্যাঁ ভোটের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক ও স্থানীয় জনগণ।

সমাবেশের শুরুতে ভোটের গাড়ির মাধ্যমে ডিজিটাল পর্দায় প্রধান উপদেষ্টার ভাষণসহ ভোটার উদ্বুদ্ধকরণমূলক গান ও বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। পরে উপস্থিত লোকজনের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝