ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবাবগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম
X

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আর্মি ক্যাম্পের টহল অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪), মহসিন মল্লিক (৩৬)।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল পুরাতন বান্দুরা এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালায়। এসময় স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনা টহল দলকে দেখে তারা ঘটনাস্থল হতে পলায়নের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, আনুমানিক ২০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
 
আটককৃতদের মধ্যে একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। উক্ত রেস্তোরাঁ এলাকায় নিয়মিত ইয়াবা সরবরাহকারী মাদক ব্যবসায়ী নাজমুল সেনা টহল দলকে দেখে পার্শ্ববর্তী বাড়িতে পলায়ন করে গেট বন্ধ করে দেয়। পরে সেনা টহল দল নবাবগঞ্জ থানার পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে আটকের চেষ্টায় বাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে পুলিশ উক্ত মাদক ব্যবসায়ীকে তার বাসা থেকে আটক করে এবং তার কাছ থেকে মাদক বিক্রির সর্বমোট ৩৮,৩২০ টাকা উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করে।

এআরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝