ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যমুনা সার কারখানার ডিজিএমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম
X

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ যমুনা সার কারখানায় (জেএফসিএল) চুক্তি ও নীতিমালা ভঙ্গ করে শ্রমিক নিয়োগের অভিযোগে প্রশাসনিক বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) ও তদন্ত কমিটির সদস্য সচিব মুহাম্মদ আব্দুস ছালাম গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত নোটিশ জারি করেন।

তিন সদস্যবিশিষ্ট প্রাথমিক তদন্ত কমিটির অন্য দুইজন হলেন আহ্বায়ক বিসিআইসির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক-বিপণন) কাজী আনোয়ার হোসেন ও সদস্য অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মুহাম্মদ শরীফুল ইসলাম মজুমদার।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অভিযোগকারী মেসার্স আল মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের সত্ত্বাধিকারী মমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, "দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫" অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে দৈনিক হাজিরা ভিত্তিক (কারখানা চালুকালীন ২৩৯ জন ও বন্ধকালীন ১৬৫ জন) শ্রমিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে মেসার্স আল মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডকে ঠিকাদার নিযুক্ত করা হয়। কিন্তু কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন চুক্তি ও নীতিমালা অমান্য করে অনৈতিক সুবিধার বিনিময়ে অন্যভাবে শ্রমিক নিয়োগ দেন। অথচ চুক্তিভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র ২৪ জন শ্রমিক নিয়োগ করতে পারে।

অভিযোগকারী মমিনুল ইসলাম বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠানকে উপেক্ষা করে চুক্তি ও নীতিমালা ভঙ্গ করে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রতিকার কামনায় কারখানা নিয়ন্ত্রণকারী সংস্থা বিসিআইসি বরাবর অভিযোগ দায়ের করা হয়।"

এ ব্যাপারে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে পরে কথা বলবেন—বলে কেটে দেন।

জেডজেড/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝