ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের সফর আলী সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সফর আলী সড়কের পাশে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আগুনে মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় নিরাপত্তাজনিত কারণে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।

সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আবদুল হালিম অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউএন/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝