ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে ৪ জনকে সাজা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম
X

জামালপুরে পৃথক অভিযানে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধ খনন করে বালু ও মাটি বিক্রি করা হচ্ছিল।

এতে ফসল জমির টপ সয়েলসহ নানা ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের মাধ্যমে উপজেলা প্রশাসনের নিকট অবৈধ মাটি বিক্রিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। রোববার বিকেলে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে বলিয়াদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।

এ সময় বালু ও মাটি উত্তোলনের ভেকু থেকে একটি ব্যাটারী জব্দ করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ফরহাদ হোসেন (৩০) ও হাফিজুর রহমান (২০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের সানান্দবাড়ী সবুজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (৪০) কে ৪৫ দিন ও মিঠু  আহম্মেদ (৩৫) কে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় অবৈধ বালু উত্তোলনের দুই স্থানে আনুমানিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং মেশিন ও অন্যান্য সামগ্রী অচল করে দেয়া হয়৷

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। 

এলএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝