ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বড়াইগ্রামে ঋণের দায়ে গৃহবধুর আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
X

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপে শাপলা খাতুন (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার দুপুরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাপলা খাতুন রামাগাড়ি গ্রামের আসিফ ইকবালের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, স্বামীর প্রয়োজনে শাপলা খাতুন বিভিন্ন ব্যক্তিসহ কয়েকটি বেসরকারী সংস্থা থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নেন। কিন্তু তার স্বামী নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এতে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এসব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ চলছিল। রোববার দুপুরেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে স্বজনদের অগোচরে তিনি নিজ শোবার ঘরে তীরের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
 
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

এএইচ/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝