ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বুয়েটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ১১:২৩ এএম
X

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকূল্যে বুয়েটের গণিত বিভাগে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫ এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার ও সদস্য-সচিব ড. কে. এম. আরিফুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চূড়ান্ত পর্বের আহ্বায়ক ও গণিত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন। 

বিকেলে পুরকৌশল ভবনের সেমিনার রুমে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, বুয়েট বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছেন বুয়েটের তাহজিব হোসেন খান। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে বুয়েটের এম এ মোসাব্বির অন্তর ও মো. আশরাফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বুয়েট উপাচার্য বলেন, 'বর্তমানে বাংলাদেশে গণিত অনেক অবহেলিত হলেও বিশ্বজুড়ে গণিতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য গণিত চর্চা অত্যন্ত জরুরি।'

ইতিপূর্বে মোট আটটি অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝