ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যারা ফ্যাসিবাদের পক্ষে, তারা ‘না’-এর প্রচারণা করবে: আদিলুর রহমান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম
X
Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা ফ্যাসিবাদের পক্ষে, তারাই গণভোটে ‘না’-এর প্রচারণা চালাবে।

তিনি বলেন, সরকার সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে আহ্বান জানিয়েছে যেন জুলাই সনদের পক্ষে এবং শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় আসে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলেই বাংলাদেশে পরিবর্তন এসেছে। জনসমর্থন ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না। তাই সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে এবং ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদের পক্ষে, তারা ‘না’-এর প্রচারণা করবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে শহীদ সুভাষ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, যারা জনগণের অধিকারের পক্ষে, যারা আর কখনো আয়নাঘর, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ফিরে আসুক চায় না, তারাই ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবে।

আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না। আমরা এমন একটি দেশ চাই, যা হবে বৈষম্যমুক্ত ও ফ্যাসিবাদমুক্ত—যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকার ভোগ করবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এবং কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এসইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement