ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার ২ হাজার ৫০৮ জন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:০১ এএম আপডেট: ১৬.০১.২০২৬ ১১:০৪ এএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে মোট পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ২ হাজার ৫০৮ জন।

এর মধ্যে ২ হাজার ৭৫ জন পুরুষ ভোটার এবং ৪৩৩ জন নারী ভোটার রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন।

নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দিতে হবে।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝