ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহারে ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম
X
Advertisement

ঢাকার দোহার উপজেলায় ব্যান্ডপাটি বাজিয়ে ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে এক শিক্ষকের বিদায় দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেনকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই লাল গালিচা দিয়ে শিক্ষার্থী দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে শিক্ষককে তুলে ব্যান্ড বাজিয়ে কলেজ মাঠে ঘুরানো হয় এবং মেঘুলা বাজারে পদক্ষিণ করানো হয়। বিদায়ী মুহূর্তে অনেক শিক্ষার্থী আবেগে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে শেখায়। শিক্ষকরা আমাদের আদর্শ। আমাদের সময় শিক্ষকদের আমরা পায়ে ধরে সালাম জানাতাম। আমি এখনকার ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলবো—শিক্ষকদের প্রতি যে মর্যাদা ও সম্মান, তা অবশ্যই পালন করতে হবে।”

বিদায়ী শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, “৩৪ বছরের শিক্ষকতায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের কথা মনে পড়ছে, তারা এখনো আমার কাছে জীবন্ত। সহযোদ্ধারা যারা ছিলেন, অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”

তিনি আরও আবেগাপ্লুত হয়ে বলেন, “বিগত দিনগুলোতে শিক্ষকতার সময়ে আমি কখনও কখনও শাসনের মাধ্যমে শিক্ষার্থীদের ঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছি। হয়তো শাসনের নামে কিছু কঠোরতা করেছি, কিন্তু তা শিক্ষার্থীদের উন্নতির জন্যই ছিল। শাসনের মাধ্যমে যতটুকু সফলতা পেয়েছি, তা শিক্ষার্থীদের। আর যে ব্যর্থতা রয়েছে, তা আমার।”

মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এম. এ. আব্দুল ওহাব, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনসহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement