ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম
X
Advertisement

বরগুনার আমতলীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জি.এম. প্যাদা, শাহজাদা তালুকদার, হেলাল খান ও ওবায়দুল প্যাদার আয়োজনে ৬ নং ওয়ার্ডের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের জগৎ চাঁদ বাড়ির দক্ষিণ পাশের বিলে এই লড়াইয়ে নিজাম হাওলাদার ও নজরুল মোল্লার, তেজী এবং সুঠাম দেহের দুটি বলি মহিষ অংশ নেয়। মহিষ দুটির দুর্দান্ত লড়াই দেখে দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শক অনেকটা উচ্ছ্বসিত ছিল।

স্থানীয়রা জানায়, বলি মহিষ দু’টি ছিল প্রচণ্ড তেজী। প্রথম থেকেই একে অপরের উপরে আক্রমণ, যেন একে অপরকে তীব্রভাবে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা, থেমে থেমে লড়াই করেছিল। প্রায় ১০ মিনিটের লড়াই শেষে নিজাম হাওলাদারের বলি মহিষকে হারিয়ে নজরুল মোল্লারের বলি মহিষ বিজয়ী হয়। পরে মালিকপক্ষ মহিষ দু’টি নিয়ে বাড়ি চলে যায়।

আগে গ্রামবাংলার প্রায় সব অঞ্চলে মহিষের লড়াই আয়োজন করা হতো। এতে মালিকরা তাদের বলি মহিষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতেন। লড়াইয়ের অংশ নেওয়া মহিষদের গায়ে সরিষার তেল মালিশ করা হতো। এছাড়া খাওয়ানো হতো পুষ্টিকর খাবার—এমনটাই জানিয়েছেন স্থানীয় প্রবীণরা। তারা মনে করেন, ইতিহাস ও সংস্কৃতি ধরে রাখতে নিয়মিত এধরণের প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এতে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে উৎসবের আমেজ তৈরি হবে।

আয়োজনকারীরা বলেন, “হারজিতের কিছু নেই, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের মহিষের লড়াই খেলা সম্পন্ন হয়েছে। লড়াইয়ে সবাইকে আনন্দ দিতে পারাটাই আমাদের বিজয়।”

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement