ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
X

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুল হুদা (৩৫) ও মো. জাবেদ হোসেন (৩০)।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি জাটকাসহ ছয়জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং আসামিরা দোষ স্বীকার করায় ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মো. আশরাফ উদ্দিন আরও বলেন, তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝