ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাজমুলকে অব্যাহতি দিয়েছে বিসিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম
X

ক্রিকেটারদের অনড় দাবির মুখে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে এম নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানায়, সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী বিসিবি সভাপতির অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের স্বার্থ বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। বিসিবি তাদের অধিক্ষেত্রভুক্ত সকল খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া এই চ্যালেঞ্জিং সময়ে সকল ক্রিকেটারের কাছে পেশাদারিত্ব ও নিষ্ঠার সর্বোচ্চ মান বজায় রেখে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে বিসিবি আশা প্রকাশ করেছে যে তারা বিপিএলে অংশ নেবেন।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেন পরিচালক নাজমুল। তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল। পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন। 

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝