ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম আপডেট: ১৫.০১.২০২৬ ৫:১৬ পিএম
X

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিসিবির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে এম নাজমুল ইসলাম বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে তিনি বিসিবির পরিচালক পদে বহাল থাকবেন।

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলামের অপসারণ দাবি করে। কোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতির স্পষ্ট নিশ্চয়তা না মিললে ক্রিকেটাররা মাঠে ফিরবেন না।

বুধবার বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ এতো বছর তারা ক্রিকেট খেলে কোন শিরোপা জিততে পারেনি, অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি। 

তার এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বুধবারই অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানায়, এম নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ধরনের ম্যাচ খেলবেন না। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, এম নাজমুল ক্রিকেটারদের বার বার অসম্মান করে কথা বলেছেন। 

বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ ম্যাচ শুরুর আগ পর্যন্ত বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ করেননি। দিনের প্রথম ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। মিঠুন আজকের সংবাদ সম্মেলনে জানান, নাজমুলকে বোর্ড থেকে অপসারণের নিশ্চয়তা পেলে তারা দ্বিতীয় ম্যাচটি খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝