ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:১৮ পিএম
X

নাগেশ্বরীতে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদা বেগম (২৬) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

বুধবার রাত ৮ টার দিকে তার বাড়ীর টিউবওয়েল পাড়ে কে বা কাহারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। 

নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধুর স্বামী আজিজুল ইসলাম বুধবার রাতে বড় মেয়ে সুমাইয়া (৯) কে নিয়ে গ্রামের পাশে কালারচর বাজারে তার চায়ের দোকানে যান। ৪ বছরের কন্যা শিশু সুমিকে নিয়ে বাড়িতে ছিলেন শহিদা বেগম।

স্থানীয়রা জানান, বুধবার রাত আটটার দিকে শহিদা বেগমের বাড়িতে ছোট মেয়ের চিৎকার, ছটফট আওয়াজ ও গোঙ্গানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত আজিজুলের বাড়ির টিউবওয়েল পাড়ে গিয়ে দেখেন সেখানে গলাকাটা অবস্থায় শহিদা বেগমের মরদেহ পড়ে আছে। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দূর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে আমাদের রাত ১২ টা বেজে যায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায় ওই গৃহবধু ভাতের চাল ধোওয়ার জন্য টিউবওয়েল পাড়ে যায়। এসময় ঘাতক ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। গৃহবধু বাঁচার চেষ্টা করলে তার একটি হাত কেটে যায়। বিভিন্ন দিক নিয়ে আমরা তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কেএসবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝