ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ৩:৫৪ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুনের লেলিহান শিখা দেখে এক ব্যক্তি ডাক চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নেয়।

একাধিক এলাকাবাসী জানান, বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, 'কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি আওয়ীমী লীগ ও জামায়াতের লোকজন বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে।'

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement