ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকান্ড: ৮ আসামি কারাগারে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
X
Advertisement

কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার এজাহারভুক্ত ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং তাদের সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী এবং নিহতের ভাই সাহাব উদ্দিন আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'আমার ভাইকে অত্যন্ত নৃশংসভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আজ আদালত আসামিদের জামিন না দিয়ে জেলে পাঠানোর যে আদেশ দিয়েছেন, তাতে আমরা আইনের শাসনের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়েছি। আমরা চাই এই খুনিদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়।'

উল্লেখ্য, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের মরদেহ গত বছরের ৮ জুলাই জালিয়া পালংয়ের মনখালী তাঁর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

পরিবার জানায়, ঘটনার আগের দিন রাতে তিনি ফার্মেসিতে ঔষুধের জন্য গেলে রাত ১১ টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং পরেরদিন বেলা ১১ টার দিকে তার মরদেহ ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় ১০ জুলাই নিহত কামালের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও ৬ জনকে অজ্ঞাত রেখে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারভুক্ত ৮ জন আসামিরা হলেন- আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান, শরিফুল হক নাহিদ। অভিযুক্ত সবাই জালিয়াপালং ইউপির মনখালী এলাকার বাসিন্দা।

এর আগে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এতোদিন প্রকাশ্যে চলাফেরা করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত কামালের পরিবারের আরও দুই সদস্য অতীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

নিহতের কামালের পরিবার সহ স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হবে।

জালিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন নিহত কামাল, তাঁর বাবা ছিদ্দিক আহমদও একই ওয়ার্ডে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

কামাল মেম্বারের হত্যাকান্ডের ঘটনায় সারাদেশে নিন্দা-প্রতিবাদের ঝড় উঠে, জানাযায় অংশ নেন হাজারো মানুষ।

এএইচএসইউ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement