ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকের চাপায় পথচারী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম
X
Advertisement

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে পণ্যবাহী ট্রাকের চাপায় মাদুলী ইসলাম ভূঁইয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

নিহতের প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, সকালে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে তিনি আদালতে এসেছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেহানুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement