ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ১৪.০১.২০২৬ ৩:৪৬ পিএম
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে তাদের পুশইন করা হয়। পরে সকালে বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপির টহলরত সদস্যরা সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান তারা। সেখানে প্রায় তিন বছর কারাভোগের পর এক সপ্তাহ আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানার পুলিশ তাদের আটক করে। পরে গাড়িতে করে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় এনে জড়ো করা হয়। বুধবার ভোরে ওই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝