ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এলপিজি সংকটে বন্ধের পথে রাঙ্গামাটির একমাত্র গণপরিবহন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম
X
Advertisement

সারাদেশের ন্যায় এলপিজি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। এতে বন্ধ হওয়ার পথে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সিএনজি অটোরিকশার সংখ্যা কম থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে স্কুলফেরত শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। অন্যদিকে গ্যাস সংকটের কারণে শহরের তিনটি গ্যাস পাম্পই বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে পাম্পগুলোতে এলপিজি গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য সিএনজি অটোরিকশাকে।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সড়কে অটোরিকশা চলাচল সীমিত হয়ে পড়েছে এবং ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গাড়ির দেখা মিলছে না। আবার গাড়ি এলেও স্বল্প দূরত্বের যাত্রীদের উঠানো হচ্ছে না। এতে অনেক যাত্রীকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করে চালকরা বলেন, গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে অর্ধেক দিন নষ্ট হয়ে যাচ্ছে। ফলে আয় কমে গেছে, অথচ যাত্রীর চাপ বেড়েছে।

রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সংকটের কারণে ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বিকেলের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বর্তমানে চলাচলকারী গাড়িগুলোও বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে প্রয়োজনীয় পরিমাণ এলপিজি গ্যাস সরবরাহ না পাওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement