ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চুনারুঘাটে আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম
X

ডেবিল হান্ট অপারেশ ফেজ-২ অভিযানে চুনারুঘাটের সাটিয়াজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদালুর রহমান আব্দালকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১২ জানুয়ারী) সকালে চুনারুঘাট থানার একদল পুলিশ সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।  

আবদালুর রহমান আবদাল চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অপরদিকে ডেভিল হান্ট অপারেশ ফেজ-২ এ উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি কাহহার মিয়াকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারী) বিকালে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাহহার মিয়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে দলের দাপট দেখিয়ে এলাকার অনেক নিরীহ মানুষের সাথে অন্যায় অত্যাচার করেছে।

চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এমএসজেএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝