ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে মাহবুব আলম হত্যাকাণ্ড: আটক ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:০২ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৫) নামে এক হাইসচালক নিহত হওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—মো. সোহেল প্রকাশ শাহজাহান (২৮), আব্দুল মান্নান (৪২), মো. সোহেল (২৮), মো. নাছির উদ্দিন প্রকাশ মিন্টু (৩৬) এবং মো. জাহেদ (২৮)। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে হাটহাজারী মডেল থানা পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আবদুল নবীর ছেলে এবং পেশায় একজন হাইসচালক ছিলেন। পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামে একটি ভবনের দেখাশোনার কাজও করতেন।

ঘটনার দিন ভোর রাতে কলাবাগান এলাকায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্তের সঙ্গে মাহবুব আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. রহিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং–০৬)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোবারক হোসেন জানান, প্রাথমিক তদন্তে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। আটক পাঁচজনকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ইউএন/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement