ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনা সিআইডির সদর দপ্তরে আগুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম
X

খুলনার শিরোমণিতে অবস্থিত সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে সিআইডির রাসায়নিক পরীক্ষকের কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হোসেন মাসুম জানান, দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিআইডি ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে আগুন লাগে। আগুন দ্রুত পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। পরে একটি এসির বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাব-অফিসার আশরাফ হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে রাসায়নিক পরীক্ষকের কক্ষের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝