ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৫:৫৭ পিএম
X

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মুছা মোল্লা (৩০), এবং অজ্ঞাত এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোবরা ইউনিয়নের জনতা জুট মিল থেকে ১২ জন শ্রমিক কাজ শেষে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। সোতাশী রেলক্রসিংয়ে পৌঁছালে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জব্বার ও মুছা মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর নারী শ্রমিকের মৃত্যু হয়।

বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।”

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝