ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণ করতেই গণভোট : ঢাকা বিভাগীয় কমিশনার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৪:৩৪ পিএম
X

ভবিষ্যতের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণ করতেই এবারের গণভোট। এজন্যই বলা হয়েছে—দেশের চাবি আপনার হাতে।

রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা উপলক্ষে ভোটের গাড়ির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে গণভোটের গুরুত্ব তুলে ধরে এ প্রচারণার উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এবার সবাইকে দুটি ভোট দিতে হবে। একটি ভোট প্রতিনিধি নির্বাচন করে দেশ পরিচালনার জন্য, আরেকটি ভোট ‘হ্যাঁ’ বা ‘না’। এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে, দেশ কীভাবে পরিচালিত হবে। মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা, ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং সরকারের বিভিন্ন দপ্তরের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত হবে। এর ফলে আপনার দেওয়া ‘হ্যাঁ’ ভোট আগামী ৫০ কিংবা ১০০ বছরের জন্য দেশের রূপরেখা পরিবর্তন করতে পারে। এ বিষয়ে সরকার নিজেই ব্যাপক প্রচারণা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কীভাবে পরিচালনা করবেন, তা গণভোটের মাধ্যমেই নির্ধারণ করার সুযোগ রয়েছে। সবাইকে এই সুযোগ কাজে লাগাতে হবে।”

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝