ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহারে ‘হ্যাঁ’ গণভোটের পক্ষে পৌরসভার প্রচারণা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম
X
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে ঢাকার দোহার পৌরসভায় প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দোহার পৌরসভার উদ্যােগে পৌরসভার জয়পাড়া বাজার এলাকায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম এ প্রচারণা করেন।

প্রচারণায় বক্তারা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পরিবর্তনের চাবিকাঠি এবার জনগণের হাতেই।” গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে প্রস্তাবিত সব সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম, পৌর প্রকৌশলী এম এম মামুনুর রশীদ, পৌরসভার সচিব মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, প্রধান হিসাব রক্ষক মো. লুৎফর রহমান আকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরএ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement