ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ১২:৩৭ পিএম
X

নওগাঁর সাপাহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে হাপানিয়া বিওপির টহল দল। সোমবার ভোর ৬টার দিকে সীমান্তের কৃষ্ণ সদা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মো. হোসেন আলী (২৮) উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা।

অভিযানে ৪৮০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল, একটি ভারতীয় সীম কার্ড ও একটি ব্যাগ জব্দ করা হয়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. শফিকুর রহমান বলেন, 'আটককৃতের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু মাদক পাচার অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

জেএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝