ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে শহীদ হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে লাঠিচার্জ, আহত ২৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম
X

পঞ্চগড়ে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের আয়োজনে শহীদ ওসমান হাদীর হত্যাকারিদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধে সেনা সদস্যদের লাঠিচার্জের ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। 

রোববার বিকেলে জেলা শহরের শেরে বাংলা পার্ক মোড়ে এই ঘটনা ঘটে।

রোববার দুপুর সোয়া ২ টার দিকে ওসমান হাদীর হত্যাকারিদের গ্রেপ্তার করে বিচারসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘন্টার সড়ক অবরোধে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন পথচারীরা। 

বিকেল ৪ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান সড়ক অবরোধ ও বিক্ষোভে বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করেন। এরপর সমন্বয়ক ফজলে রাব্বি সমাপনী বক্তব্যের শেষ দীকে আকস্মিক সেনা সদস্যরা মহাসড়ক থেকে তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে সেনাবাহিনীর সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সেনা সদস্যরা লাঠিচার্জ করেছে। এসময় অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা সড়কের এক পাশে নিরব দাঁড়িয়ে ছিলেন।

এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে আসেন এবং উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। প্রায় দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, ছাত্র আন্দোলনের আতিকুর রহমান, মজাহারুল ইসলাম সেলিম, খোরশেদ মাহমুদ, মাহফুজুর রহমানসহ অন্তত ২৩ জন আহত হন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চলছিল। আমরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেছি। আকস্মিক সেনাবাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা ও লাঠিচার্জ করেন। আমাদের টেনে হিচরে সড়ক থেকে বাইরে নেন। এসময় আমাদের ২০-২৫ আহত হন। আমিসহ ২৩ জন আপাতত হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইদ্রাশিশ সান্যাল অঙ্কুর বলেন, ২৩ থেকে ২৫ জনের মত আহত রোগী এসেছেন। এখন পর্যন্ত ২৩ জন ভর্তি হয়েছে। তারা শক্ত কিছুর আঘাত প্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের ব্লান্ড ইনজুরি রয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। কয়েকজনকে অবজারভেশনে রেখেছি। 

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় আমাদের সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং তাদের সড়কের একপাশে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার কথা বলেন। এ সময় তারা আমাদের সদস্যদের উপর উত্তেজিত হলে এমন পরিস্থিতি তৈরি হয়। তাদের সরিয়ে দেওয়ার সময় কারো কারো উপর লাঠির আঘাত লাগতে পারে। তবে লাঠিচার্জ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এঘটনায় তাদের নিয়ে আমাদের বসার কথা বলা হয়েছে। তারা কথা বলতে সম্মত হয়েছেন।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝