ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম আপডেট: ১১.০১.২০২৬ ৩:২৩ পিএম
X
Advertisement

একদিন পরে আবারও কুড়িগ্রামের ফুলবাড়ীতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চারদিক। শীত ও ঠান্ডার তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। দুপুরের পর সূর্যের তেজ বাড়লে তবে স্বস্তি বোধ করেন সাধারণ মানুষ। ২৪ ঘন্টার মধ্যে ১৭ থেকে ১৮ ঘন্টা এ জেলায় ঠান্ডা অনুভব হচ্ছে।

রোববার সকাল ৬টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। 

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকায় মন্টু রায় বলেন, 'গত কয়েক দিন থেকে ২৪ ঘন্টায় মধ্যে ১৭ থেকে ১৮ ঘন্টায় ঠান্ডা থাকায় খুব কষ্ট হচ্ছে। কাজ করতে পারছিনা।'

আবুল হোসেন বলেন, 'কাজ না করলে তো সংসার চলে না। তাতে ফির বাজারে যে জিনিস পাতির দাম। খুব চিন্তায় আছি।' 

একই এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, 'প্রচন্ড ঠান্ডা ও শীতে আলুর খুব ক্ষতি হতে পারে তাই ওষুধ দিচ্ছি। বিঘা প্রতি ওষুধ ৮ থেকে ১০ হাজার টাকা বাড়তি যাচ্ছে। তাতে যদি আলুর দাম না পাই তাহলে আমরা ক্ষতি মুখে পরবো।'

তবে কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এর মধ্যে শিশু, নারী ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, 'জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার নয়টি উপজেলায় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

সুবল চন্দ্র সরকার বলেন, 'রোববার সকাল ৬টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।'

এসি/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement