ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সাফায়েত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ওই সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত হোসেইন মোঘল এবং এস কে সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।

এজিএম-এ সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক উদ্যোগে সক্রিয় ভাবে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
 
ইস্টার্ন ইউনিভার্সিটি স্থায়ী সনদপ্রাপ্ত বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝