ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম: ২১ জনের নামে মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম
X

নাটোরের সিংড়ায় রায়হান কবির নামের এক বিএনপি নেতার দুই পা কুপিয়ে জখমের ঘটনায় নিজ দলের ২১ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার রাতে আহত বিএনপি নেতার ছেলে মেহেদী হাসান বাদী হয়ে যুবদল কর্মী সোহানুর রহমান ও তার পিতা বিএনপি কর্মী রমজান আলী এবং দাদা শফিজ উদ্দিন কে প্রধান আসামী করে ২১ জনের নামে এই হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। আহত বিএনপি নেতা রায়হান কবির উপজেলার ইটালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
    
পূর্ব বিরোধ ও দলীয় কোন্দলে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিল তাজপুর ডুবন্ত সড়কে তার পথরোধ করে দুই পা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় নিজ দলের নেতাকর্মীরা। পরে আরিফ নামের এক ভ্যান চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত বিএনপি নেতা রায়হান কবির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং দ্রুত ঢাকায় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান আহতের বড় ভাই আব্দুল করিম।

এ বিষয়ে মামলার বাদী ও আহত বিএনপি নেতার ছেলে মেহেদী হাসান মুঠোফোনে জানান, বেশ কয়েকবার তার বাবাকে হত্যার হুমকি দেয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা এই হামলা চালিয়েছে। এখন হাসপাতালে তার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু মামলা দায়েরের ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। আসামীরা দলবেঁধে এলাকায় ঘোরাফেরা করছেন এবং তাকেও হুমকি দিচ্ছেন বলে দাবি করেন।

নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া আসনের ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, অপরাধীদের কোন দল নেই। আর দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার ছাড় নেই। 

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝