ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে: খামেনি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম
X

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীরাদাঙ্গাবাজ’ এবং তারা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি


শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ৮৬ বছর বয়সি খামেনি এই মন্তব্য করে বলেন, কয়েক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই দাঙ্গাবাজদের সামনে পিছু হটবে না। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান বিন্দুমাত্র দ্বিধা করবে না।


এদিকে, বিক্ষোভের ১৩তম দিনে পরিস্থিতি আরও সংঘাতময় হয়ে উঠেছে। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দুষ্কৃতকারী’ এবং ‘শান্তি বিঘ্নকারী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে


দেশটির নিরাপত্তা পরিষদ স্পষ্ট জানিয়েছে যে সামরিক বা সরকারি স্থাপনায় যেকোনো ধরনের হামলার কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র উসকানি ও প্ররোচনার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপান্তর করছে।


বিক্ষোভের বর্তমান চিত্র তুলে ধরে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। কিছু সংস্থার মতে, নিহতের সংখ্যা আরও বেশি, যার মধ্যে শিশুও রয়েছে। এ পর্যন্ত দুই হাজার দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় বিচ্ছিন্ন রাখা হয়েছে


এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরান বর্তমানে বড় সংকটে রয়েছে এবং পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তবে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে। তবে তিনি সরাসরি সেনা পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন।


আন্তর্জাতিক মহলেও এই অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন


জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিবাদ করার অধিকার বিশ্বের সব মানুষেরই আছে।


এরই মধ্যে, ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্টের কাছে জরুরি হস্তক্ষেপের আবেদন করেছেন, যদিও ইরান সরকার একে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছে।

(সূত্র: বিবিসি)


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝