ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ১২:৩৭ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়


আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এ সময় ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস জেলার ওপর দিয়ে বয়ে যায়। এর আগের দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস


রাত গভীর হলেই জেলার সড়কমহাসড়কগুলো ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে সূর্যের দেখা মিলছে।


সরেজমিনে দেখা যায়, হিমালয় থেকে নেমে আসা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছেশীতজনিত কারণে অনেকেই জ্বরসর্দি-কাশিতে আক্রান্ত হচ্ছেনবিশেষ করে শিশুবয়স্কদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে


সদর উপজেলার বৃদ্ধা হালিমা বেগম বলেন, ‘শীত খুব বেশি লাগছে। রাতে কাঁপুনি ধরে, শরীর ব্যথা করে। কম্বল না থাকলে এই ঠান্ডায় থাকা খুব কষ্টকর।’


পথচারী আকবর আলী বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালে চলাচল করতে ভয় লাগে। দূরের কিছুই দেখা যায় না।’


এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের শীত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।’


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝