ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ এএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুলাউড়া শহরের দুটি এবং ব্রাহ্মণবাজার এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

এ সময় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের তালিকা অনুসরণ ও তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝