ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ এএম
X

নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ১,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে ধামইরহাট থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৪ এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ধামইরহাট থানা থেকে প্রায় ৫০ গজ পূর্বে জনৈক রফিকের চায়ের দোকানের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।

আটককৃত মাদককারবারির নাম গোলাম রাব্বানি (৩২)। তিনি ধামইরহাট থানার নেউটা গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১,৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি বাইসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২,৮৬,০০০ (দুই লক্ষ ছিয়াশি হাজার) টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মালামালসহ তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু পাচার, মাদক পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জেএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝