Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

হাতিয়ায় চর দখলের চেষ্টা; প্রশাসন দেখে দৌড়ে পালালেন দখলকারীরা, আটক ২

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম   (ভিজিট : ১১৬)

নোয়াখালীর হাতিয়ায় চরের খাস জমি দখলের চেষ্টা চালাচ্ছিল একটি চক্র। সংবাদ পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা দৌড়ে পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

জানা যায়, একটি ভূমিহীন সংগঠনের নামে কিছু লোক জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে প্রায় দুই শতাধিক মানুষকে সেখানে নিয়ে যায়। সকাল থেকেই তারা টাকার বিনিময়ে জমি পরিমাপ করে দেওয়ার কাজ শুরু করে। বন বিভাগ বাধা দিলেও তারা তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। পরে বন বিভাগ উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি দেখে দখলকারীরা দিকবিদিক ছুটে পালাতে থাকে। একপর্যায়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে ‘হাতিয়া নদীভাঙন পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সংগঠন নির্দিষ্ট অর্থের বিনিময়ে মানুষকে তাদের সংগঠনের সদস্য করে আসছিল। ওই চরের জমি বুঝিয়ে দেওয়ার নামে তারা সদস্যদের মাঝে টাকার বিনিময়ে স্লিপ বিতরণ করে। বৃহস্পতিবার তালিকাভুক্ত সদস্যদের জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনের সভাপতি মো. আবুল কাশেমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “এটি সরকারি খাস জমি, যা এখনো বন্দোবস্ত দেওয়া হয়নি। কিন্তু কিছু লোক জবরদখলের চেষ্টা করছিল। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।”

টিআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close