ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম
X
Advertisement

বর্তমান প্রশাসনের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় কোথাও কোনো ধরনের বিচ্যুতি দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকরা তফশিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান প্রশাসনকে নিয়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি তো এখনো আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ।’

শেখ আব্দুর রশীদের ভাষ্য, ‘অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেন— এটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।’

সচিব বলেন, ‘আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে তো কিছু না। আমরা সাধারণভাবে মনে করছি তারা (মাঠ প্রশাসন) প্রস্তুত আছেন, যোগ্য আছেন। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।’

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement